ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বাগেরহাটে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৪৪ Time View

শেখ রায়হান হোসেন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্দারা।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট শহরের ব্র্যাক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় এবং সরকারের কিছু সম্পত্তি মিলে কড়ে দিঘির অবস্থান।

বিগত দিনে স্থানীয়রা সড়ক বিভাগের কাছ থেকে লিজ গ্রহণ করে শান্তিপূর্ণভাবে মাছ চাষ ও পানি ব্যবহার করত। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মুকিদুল ইসলাম ও তার সহযোগী আল আমিন শেখ জোরপূর্বক দখলে নিয়ে পানিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে মাছ চাষ করত। সে সময়ে স্থানীয় কেউ দিঘির পানি ব্যবহার করতে পারেনাই।

বর্তমান সময়েও ওই ফ্যাসিস্ট আল আমিন শেখ ভুয়া কাগজপত্র তৈরি করে দিঘিটি জোরপূর্বক দখলে রাখতে চাই। সেই স্থানীয় কোন সালিশ মীমাংসা মানে না। বাগেরহাট সদর থানার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হলেও সে সেই সিদ্ধান্তে উপেক্ষা করে দিঘিটি দখলে নিতে ব্যাপক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

দিঘি দখলমুক্ত করার দাবি জানালে তাঁদের চুরির অপবাদ দেওয়া হচ্ছে এবং মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এ সময় আওয়ামী লীগ নেতা আলা আমিন শেখ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখলে থাকা উচিত নয়। কড়ে দিঘির দখল সংক্রান্ত অভিযোগ তদন্ত করে দিঘিটি দখলমুক্ত করা এবং অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে শেখ ফজলু, নূর মোহাম্মদ ছোট, মোহিত মোল্লা, অপু মোল্লা, বাবু শেখ, কাদের শেখ, জে শেখ জাহিদ, জালাল সরদার, তারিখ শেখ, আফজাল শেখ, মিজান মোল্লা, মিজান শেখ, মোহাম্মদ হোসেন, সিরাজুল ইসলাম, মো. আব্দুল্লাহ ও রবিউল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে দিঘি দখল ও হয়রানির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বাগেরহাটে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

Update Time : ১০:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :