ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা অবমুক্ত করলেন জহির উদ্দিন স্বপন এমপি

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪৯ Time View

মো: আশরাফ

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

এ সময় উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা মাছ অবমুক্তকালে এমপি জহির উদ্দিন স্বপন বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিম হোসেন তমাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মো.বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, কালের কণ্ঠের প্রতিনিধি ওমর আলী সানিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোনা মাছ অবমুক্তকরণ শেষে মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান, উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন ও প্রাপ্যতা বাড়াতে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে স্থানীয় মানুষের জন্য মাছের সহজলভ্যতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা অবমুক্ত করলেন জহির উদ্দিন স্বপন এমপি

Update Time : ১১:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :