ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকীর আল-আমিনকে বিয়ের দাবি, আদালতে ধর্ষণ মামলার বাদী

ডেস্ক রিপোর্টঃ

পটুয়াখালীর দুমকী উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের মো. আল-আমিন মোল্লাকে বিয়ে করার দাবি জানিয়েছেন ঝালকাঠির একটি ধর্ষণ মামলার বাদী। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) মামলার যুক্তিতর্ক শুনানির সময় ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি এ দাবি জানান।

দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি চলাকালে রুনু আক্তার (৩০) আসামির শাস্তি না চেয়ে তাকে বিয়ে করার দাবি করেন। এ সময় তিনি আদালতে হট্টগোল করেন এবং বিয়ের ব্যবস্থা না হলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেন বলে রাষ্ট্রপক্ষের পিপি মো. আককাস সিকদার জানিয়েছেন।

পরিস্থিতি শান্ত করতে ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক এবং উপস্থিত নারী পুলিশ সদস্যরা চেষ্টা করেন। পরে রাষ্ট্রপক্ষের পিপি মো. আককাস সিকদার ও আসামিপক্ষের আইনজীবী মল্লিক মুহা. নাসির উদ্দিন কবীর মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেন।

মামলার পটভূমি

রুনু আক্তার ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর আল-আমিনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় তার অভিযোগ, ২০২০ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন ও বিয়ের আশ্বাস দিয়ে আল-আমিন তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।

মামলার নথি অনুযায়ী, আল-আমিন পটুয়াখালীর দুমকী উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের মো. ইউনুচ মোল্লার ছেলে। তিনি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই)।

২০২৪ সালের ২৮ নভেম্বর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ গঠন করা হয়। এরপর মামলায় বাদীসহ চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বর্তমানে মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে।

আইনি অবস্থান

মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে আল-আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি মামলার আসামি হিসেবে বিচারাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকীর আল-আমিনকে বিয়ের দাবি, আদালতে ধর্ষণ মামলার বাদী

Update Time : ০৯:২০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :