ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ Time View

শেখ রায়হান হোসেন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের জেলা পরিষদের অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সমশের আলী মোহন বলেন, দলীয় সহযোদ্ধা খাদেম নিয়ামুল নাসির আলাপ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতা দলীয় নেতাকর্মীদের জন্য কষ্টের হলেও সবাই আশাবাদী, তিনি দ্রুত সম্পুর্ণ সুস্থ হয়ে আবার রাজপথে নেতৃত্ব দেবেন। তিনি আরও বলেন, এই দোয়া মাহফিল শুধু একজন নেতার সুস্থতা কামনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আলাপের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

দোয়া মাহফিলে জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌরবিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারন সম্পাদক নিয়ামুর কবির রাহুর, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্য সচিব ডালিম ফকির, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, জাসাসের সাধারন সম্পাদক নারগীস আক্তার লুনাসহ জেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন |

এছাড়াও থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  

Update Time : ০৭:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :