ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গৌরনদীতে আজকের পেপার-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩ Time View

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার(৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। ‘আজকের পেপার’-এর সম্পাদক মো. রাজিব ইসলাম তারিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘আজকের পেপার’-এর উপদেষ্টা ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামিমুল ইসলাম। সাংবাদিক সোলায়মান তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আব্দুল হালিম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানুষের অধিকার, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসরণ করা জরুরি।

তারা আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও সত্য, ন্যায় ও জনকল্যাণের স্বার্থে গণমাধ্যমের দায়িত্ব অভিন্ন। সমাজের অনিয়ম, অসঙ্গতি ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদে তুলে ধরতে হবে।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ‘আজকের পেপার’-এর সম্পাদক মো. রাজিব ইসলাম তারিম।

অনুষ্ঠানে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গৌরনদীতে আজকের পেপার-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :