ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সুসংগঠিত হয়ে কাজ করার আহ্বান- জহির উদ্দিন স্বপন

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ Time View

মোঃ নুর আহসান 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও জননেতা জহির উদ্দিন স্বপন এমপি। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।

সভায় বিএনপির রাজনৈতিক ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। পাশাপাশি দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা শোনা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির অন্যতম লক্ষ্য জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখা। এ লক্ষ্য বাস্তবায়নে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিস্বার্থ ও অভ্যন্তরীণ বিভেদ পরিহার করে সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা মো. মিজানুর রহমান খান মুকুল বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। দলকে আরও সুসংগঠিত করতে ইউনিয়ন, ওয়ার্ডসহ প্রতিটি পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্ব) রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু।

সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সুসংগঠিত হয়ে কাজ করার আহ্বান- জহির উদ্দিন স্বপন

Update Time : ০৩:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :