ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকিতে মসজিদের মুয়াজ্জিনের রহস্যজনক মৃত্যু,উদ্ধার মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১২৬ Time View

‎নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকিতে একটি মসজিদ থেকে মুহাম্মদ সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের মরহুম জব্বার মৃধার ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের পর হাওলাদার বাড়ির মো. ইউসুফ হাওলাদার সায়েমের থাকার কক্ষে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় কক্ষের ওপরের স্লিংয়ের সঙ্গে একটি দড়ি টাঙানো অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সায়েমকে উদ্ধার করে মসজিদের বারান্দায় নিয়ে যান। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, গলায় ফাঁস দিয়ে সায়েমের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। নিহতের স্বজনদের দাবি, সায়েমের মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকিতে মসজিদের মুয়াজ্জিনের রহস্যজনক মৃত্যু,উদ্ধার মরদেহ

Update Time : ০১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :