ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

দুমকিতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ‘ঝাড়ু মিছিল’

পটুয়াখালীর দুমকিতে যুবদলের নতুন উপজেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলে বুধবার বিকেলে বিক্ষোভ ও ‘ঝাড়ু মিছিল’ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।

বিকেল ৫টার দিকে উপজেলার নতুন বাজারের মামুন মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু।

বক্তারা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা আওয়ামী লীগ নেতার বাসার কেয়ারটেকার ছিলেন এবং জাতীয় পার্টির নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছিলেন, তাঁদের দিয়ে গঠিত কমিটি তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবেন না।” তাঁরা কমিটি গঠনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে নতুন কমিটি দেওয়ার দাবি জানান।

এর আগে বুধবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুমকি উপজেলা যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহসভাপতি, মো. সাইদুর রহমান খানকে সহসভাপতি, মো. জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মো. কামাল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটি ঘোষণার পর নতুন সভাপতি জাকির আলম মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি নিজেও জানি না যে আমি সভাপতি।”

নতুন কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল সম্পর্কে জানতে চাইলে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, সর্বশেষ বিকেল ৬টার দিকে নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল নিয়ে দুমকি উপজেলা শহরে প্রবেশের চেষ্টা করেন কমিটির সমর্থকেরা। এ সময় তৃণমূলের নেতাকর্মীদের বাধার মুখে তাঁরা সরে যেতে বাধ্য হন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

কমিটি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ও উত্তেজনার বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

দুমকিতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ‘ঝাড়ু মিছিল’

Update Time : ০৬:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :