মুর্শিদুল ইসলাম খান
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় আবু হানিফা নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
রবুবার, ৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফা সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বলেন, সকালে হামিম পরিবহনটি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করার সময় সঠিকভাবে ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোবাইক, একটি ইজিবাইকসহ কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আবু হানিফাসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন। আহত আরও চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা
Reporter Name 



















