মো. আশরাফ
বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন (টিটু)। এ সময় মরহুমা শিলা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য শামীম হোসেন, ইয়াসির আরাফাত সৌরভ, মশিউর রহমান, তালুকদার মনিরুজ্জামান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা আক্তার,মমতা বিশ্বাস, ইউপি সদস্য মানিক সরদারসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, কর্মকর্তা-কর্মচারী, গ্রাম চৌকিদার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়াও গৈলা আল-ফারুক এতিমখানার প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শফিকুল হোসেন (টিটু) বলেন,“শিলা বেগম ইউনিয়ন পরিষদের একজন দায়িত্বশীল ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। দীর্ঘদিন তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এলাকার মানুষের সেবা করে গেছেন। তাঁর মৃত্যুতে ইউনিয়ন পরিষদ একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধিকে হারিয়েছে। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।
অনুষ্ঠানের শেষপর্বে গৈলা আল-ফারুক এতিমখানার শিক্ষার্থী ও উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে মরহুমা শিলা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য, স্বজন এবং সমগ্র এলাকাবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Reporter Name 




















