মোঃ সজিব সরদার
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগারি পাডাং-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় পবিপ্রবির শিক্ষার্থীদের জন্য এমএস ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে সোমবার (২৭ জুলাই) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিপ্রবি থেকে নির্বাচিত কিছুসংখ্যক শিক্ষার্থীকে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগারি পাডাংয়ে এমএস ও পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ জুলাই ২০২৬-এর মধ্যে directorinternationalaffairs@pstu.ac.bd ই-মেইল ঠিকানায় নিজেদের বায়োডাটা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার। তিনি জানান, আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
Reporter Name 




















