ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ১১:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৬ Time View

‎নিজস্ব প্রতিবেদক:
‎সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২৮ জুলাই ২০২৬, বেলা ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক জরুরি নির্দেশনা জারি করেছে অধিদপ্তর।

‎শুক্রবার (২৫ জুলাই) সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ ও পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে যোগ্য ও দক্ষ তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ নিশ্চিত করতে আবেদন গ্রহণের সময় বাড়ানো হয়েছে।

‎নির্দেশনা অনুযায়ী, নতুন ও পূর্বের সব আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন ও পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশ করতে হবে।

‎এছাড়া, যেসব স্থানে পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে, সেখানে স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা অব্যাহত রাখা অথবা স্থগিত রেখে নতুন আবেদনকারীদের সঙ্গে একযোগে পরীক্ষা নেওয়া যাবে। ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার ক্ষেত্রেও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

‎অধিদপ্তর আরও জানিয়েছে, কোনো ধরনের লিখিত পরীক্ষা গ্রহণ করা যাবে না। নির্দেশিকায় বর্ণিত ‘ফরম-০৩ ক’ ও ‘ফরম-০৩ খ’ অনুযায়ী প্রাকটিক্যাল, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার (জিপিএ) নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করতে হবে।

‎চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি পুনঃনির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‎সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিব এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

Update Time : ১১:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :