ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকিতে মোবাইলের দোকানে চুরি, ১৬ লাখ টাকার মালামাল উধাও ‎

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১২৩ Time View

‎নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ভূইয়া এন্টারপ্রাইজ নামে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার পিরতলা বাজারে এ ঘটনা ঘটে।
‎
‎দোকানের কর্মচারী মো. কামরুল জানান, প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের তালা নেই।
‎
‎পরে ভেতরে প্রবেশ করে দেখেন, শোকেসে সাজানো অধিক মূল্যের বেশ কয়েকটি মোবাইল ফোন ও কিছু দামী ঘড়ি উধাও। এতে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত দোকানের মালিককে খবর দেন।
‎
‎দোকানের মালিক মো. মাসুদ ভূইয়া বলেন, “সকালে ফোন পেয়ে দোকানে এসে দেখি মূল্যবান মোবাইল ও দামী ঘড়ি চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুমকি থানায় বিষয়টি জানাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
‎
‎দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও বিষয়টি তদন্তচলমান রয়েছে।
‎
‎চুরির ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকিতে মোবাইলের দোকানে চুরি, ১৬ লাখ টাকার মালামাল উধাও ‎

Update Time : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :