
নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ভূইয়া এন্টারপ্রাইজ নামে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার পিরতলা বাজারে এ ঘটনা ঘটে।
দোকানের কর্মচারী মো. কামরুল জানান, প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের তালা নেই।
পরে ভেতরে প্রবেশ করে দেখেন, শোকেসে সাজানো অধিক মূল্যের বেশ কয়েকটি মোবাইল ফোন ও কিছু দামী ঘড়ি উধাও। এতে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত দোকানের মালিককে খবর দেন।
দোকানের মালিক মো. মাসুদ ভূইয়া বলেন, “সকালে ফোন পেয়ে দোকানে এসে দেখি মূল্যবান মোবাইল ও দামী ঘড়ি চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুমকি থানায় বিষয়টি জানাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও বিষয়টি তদন্তচলমান রয়েছে।
চুরির ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে