Dhaka 1:39 pm, Thursday, 18 June 2026

দুমকীতে ১৫’শ পরিবারকে মাসুদ আল মামুন বাবু’র ঈদ উপহার 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় ১ হাজার ৫’শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। “ফেয়ার ইউনাইটেড” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলার নতুন বাজার এলাকার আল মামুন সুপার মার্কেট প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও এই বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ ও অসহায় পরিবারের সদস্যরা অংশ নেন।

বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, দুধ, চিনি ও সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

আয়োজকেরা জানান, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে মাসুদ আল মামুন বাবু দীর্ঘদিন ধরে খাদ্য সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এবারও ১ হাজার ৫’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন খান, দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা কৃষকদলের সদস্যসচিব জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

দুমকীতে ১৫’শ পরিবারকে মাসুদ আল মামুন বাবু’র ঈদ উপহার 

Update Time : 05:12:29 pm, Saturday, 7 March 2026

প্রিন্ট করুন :