নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) মির্জাগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম শক্তিশালী করতে কেন্দ্রীয় সংসদ আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা শাখার সভাপতি আবুল বাশার (মোকলেচ), সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক ইসলাম যৌথ স্বাক্ষরের মাধ্যমে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
উপজেলা শাখার অন্যান্য কার্যনির্বাহী কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি আবুল খায়ের মৃধা, ইমরুল ইসলাম আলাল, রবিউল ইসলাম, মোঃ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মৃধা, তারিকুল ইসলাম, মোঃ ইব্রাহিম, কাইয়ুম মৃধা, ওমর ফারুক ও আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান রয়েছেন।
কেন্দ্রীয় সংসদ মোঃ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূত্র মতে, এই কমিটিপূর্ণাঙ্গ করতে আগামী এক মাস সময় দেয়া হয়েছে।
সাউথ বাংলা ডেস্ক 



















