ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কৃষি কর্মকর্তাকে মারধর: বহিষ্কৃত ছাত্রদল নেতা রাহাত গ্রেপ্তার

সাউথ বাংলা ডেস্ক ||

শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা না পাওয়াকে কেন্দ্র করে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শেরপুর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাহাত হাসান কাইয়ুম নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মাওলার ছেলে। একই দিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নকলা থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের যৌথ অভিযানে আসামি রাহাত হাসান কাইয়ুমকে আটক করা হয়। পরে বিকেলে রিমান্ড আবেদনের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে সরকারি কৃষি প্রণোদনা না দেওয়ায় নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসকক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন রাহাত হাসান কাইয়ুম এবং ছাত্রদল কর্মী ফজলু। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পর কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী বাদী হয়ে নকলা থানায় কাইয়ুম ও ফজলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্রীয় ছাত্রদল রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করে।

আরফান আলী
শেরপুর জেলা প্রতিনিধি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

কৃষি কর্মকর্তাকে মারধর: বহিষ্কৃত ছাত্রদল নেতা রাহাত গ্রেপ্তার

Update Time : ১২:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :