ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

গলাচিপার গোলখালীতে শান্তিপূর্ণভাবে ভিজিডি চাল বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি||

গলাচিপার গোলখালী ইউনিয়নে রোববার সকাল থেকেই ভিজিডি চাল বিতরণকে কেন্দ্র করে তৈরি হয় এক শান্ত, সুশৃঙ্খল পরিবেশ। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ১০টা থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন উপকারভোগীরা। ৪০০ ভিজিডি কার্ডধারী পরিবারের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন।

ইউনিয়ন পরিষদ সচিব রমিজ উদ্দিন জানান, “সকাল থেকে দিনভর পর্যায়ক্রমে ৪০০ পরিবারের হাতে চাল তুলে দেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।”

চেয়ারম্যান আবু সাঈদ আকন বলেন, “৪ মাসের চাল একত্রে দেওয়া হয়েছে। উপকারভোগীদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নেওয়া হবে না। কেউ যদি টাকা দাবি করে, সরাসরি ইউনিয়ন পরিষদে আমাকে জানাবেন।”

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সব ওয়ার্ডের ইউপি সদস্য, নারী সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপকারভোগী গৌতম হালদার বলেন, “গোলখালী ইউনিয়নে শান্তিপূর্ণভাবে মানুষ চাল পেয়েছে। কোনো অসুবিধা হয়নি। এতে সবাই খুব খুশি।”

ভিজিডি চাল বিতরণ নিয়ে অতীতের অভিযোগ থাকলেও এবার গোলখালীতে পুরো প্রক্রিয়া হয়েছে অনিয়মহীন, নির্ভুল ও স্বচ্ছভাবে—এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

ত্রিশালের ইউএনও প্রত্যাহার, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায়-সরি

গলাচিপার গোলখালীতে শান্তিপূর্ণভাবে ভিজিডি চাল বিতরণ

Update Time : ০২:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :