ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

২০২৫–২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের আওতাধীন ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি কার্যক্রমের প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বিষয়টি শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত নেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিসংক্রান্ত নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পর্যায়ক্রমে প্রকাশ করা হবে গুচ্ছের ওয়েবসাইটে (acas.edu.bd)।

গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভায় আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত হন।

সভায় অংশ নেওয়া উপাচার্যরা বলেন, সুষ্ঠু ও ন্যায়সংগত পরিবেশে পরীক্ষা নেওয়া হবে। তাঁরা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

অনলাইনে আবেদন করতে হবে ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,২০০ টাকা। যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সময়সূচি ও নীতিমালা প্রচারের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হালনাগাদ নির্দেশনা আজই সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে এবং আজই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

Update Time : ১০:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :