ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ধানের শীষ কি এখানে নিরাপদ? — স্নেহাংশু সরকার কুট্টি

নিজস্ব প্রতিবেদক ||

“ধানের শীষ কি এখানে (সভায় উপস্থিত সকলকে নির্দেশ করে) নিরাপদ, নাকি নতুন যারা আসছে তাদের কাছে নিরাপদ?”— এমন প্রশ্ন তুলেছেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আপনারা তো বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন।’

দুর্নীতির প্রসঙ্গ তুলে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘আপনারা কোনো দুর্নীতিবাজের খপ্পরে পড়বেন না। ফ্যামিলি কার্ড বা টিউবওয়েল পেতে কারও কাছে টাকা-পয়সা দেবেন না, কোনো প্রলোভনে পড়বেন না।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোট সংসদ নির্বাচনের আগে বা পরে হলে এ দেশের জনগণ তা মানবে না। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে গণভোট আয়োজন করা হলে জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটবে।’

বিএনপির জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের কাছে বিএনপি ও ধানের শীষের কদর কখনোই কমেনি, আগামীতেও কমবে না। এই ওয়াদা আপনাদের আমি দিতে পারি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, সাবেক সিনিয়র সদস্য পটুয়াখালী পৌর মোস্তাক আহম্মেদ পিনু, মো. মিজানুর রহমান মিজান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিউল বারী উজ্জ্বল।

প্রধান বক্তা ছিলেন বিএনপি দুমকি উপজেলা শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল জব্বার সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহীন, যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সম্ভু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদুল আলম মৃধা, শ্রমিক দলের আহ্বায়ক জাফর আকন, সদস্যসচিব ফারুক হোসেন হাওলাদার, তাতীদলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরাফাত প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন লেবুখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল্লাহ রাব্বি। সভা সঞ্চালনা করেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. নাসির সিকদার।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ধানের শীষ কি এখানে নিরাপদ? — স্নেহাংশু সরকার কুট্টি

Update Time : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :