ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

‎দুমকীতে ৩২ লাখ টাকার ব্রীজ, উঠতে হয় কাঠের মই বেয়ে

আশুরিয়া হোতা খালের সেতু পার হতে কাঠের সাঁকোর ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ছবি- সাউথ বাংলা। 

নিজস্ব প্রতিবেদক‎:

পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আশুরিয়া হোতা খালের ওপর নির্মিত ব্রিজ দুই বছর ধরে সংযোগ সড়ক ছাড়া ঝুলে আছে। ফলে স্কুল-শিক্ষার্থী, বয়স্ক ও শিশুসহ হাজারো মানুষ পারাপার হচ্ছেন কাঠের সাঁকো ব্যবহার করে।

‎বুধবার(২৯ অক্টোবর) সকালে সরেজমিনে গেলে উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা আক্তার, অটোচালক আবুল হোসেন, স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম তালুকদার জানান, ব্রিজটি দুমকি আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা, উত্তর শ্রীরামপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, গাবতলী প্রাথমিক বিদ্যালয় এবং সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ গাবতলী ও দক্ষিন মুরাদিয়া এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা ফসল বাজারজাত করতে পারছেন না, আর হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবা পৌঁছানোও দুষ্কর।

‎ইউপি সদস্য কবির হোসেন মৃধা অভিযোগ করেন, কর্তৃপক্ষ এখাকার লোকদের মানুষ মনে করে না। মূল সেতু হয়েছে অনেক দিন, সংযোগ সড়ক হচ্ছে না। কখন কার হাত-পা ভাঙে, ভয়ে থাকতে হয়।

‎এদিকে ঠিকাদার ঠিকাদার ইমরান হোসেন এবং দুমকী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান সাউথ বাংলাকে বলছেন, বৃষ্টির জন্য সংযোগ সড়কের কাজ হয়নি, কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

‎দুমকীতে ৩২ লাখ টাকার ব্রীজ, উঠতে হয় কাঠের মই বেয়ে

Update Time : ০২:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :