ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

জিয়াউর রহমানের খনন করা খাল পরিস্কারে দুমকীতে যুবদলের কর্মসূচি

ঐতিহ্যবাহী পীরতলা খালে কচুরিপানা অপসারণে অংশ নেন উপজেলা যুবদল নেতাকর্মীরা। ছবি- সাউথ বাংলা 
নিজস্ব প্রতিবেদক ||

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা ঐতিহাসিক পীরতলা খাল পরিস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা যুবদল।

‎বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায় এবং যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকি উপজেলা যুবদলের আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু। দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত খালের কচুরিপানা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

‎কর্মসূচিতে অংশ নেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান খান, মিজানুর রহমান, আহসান ফারুক, মাইনুল হাসান, সৈয়দ সাখাওয়াত এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফসহ সংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী।

‎স্থানীয়দের ভাষ্যমতে, ১৯৮১ সালে পটুয়াখালী ও বাখেরগঞ্জ জেলার যৌথ উদ্যোগে কৃষিতে সেচ সুবিধা বাড়াতে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাতাবুনিয়া-গাবতলী খালটি খনন করেন। কিন্তু সময়ের ব্যবধানে খালটি এখন দখল ও দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

‎এর আগে বিভিন্ন গণমাধ্যমে খালটি সংস্কার ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ প্রকাশিত হলেও তেমন উদ্যোগ দেখা যায়নি। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি—এই খালটি পুনঃখনন ও সংস্কার করে এলাকার পানিপ্রবাহ ও কৃষি উৎপাদন স্বাভাবিক করা হোক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জিয়াউর রহমানের খনন করা খাল পরিস্কারে দুমকীতে যুবদলের কর্মসূচি

Update Time : ০১:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :