ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকীতে মহাসড়কে হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ পথচারীরা

0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক ||

দুমকীতে মহাসড়কে হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন চালক, যাত্রী ও পথচারীরা। লেবুখালী-বগা আঞ্চলিক সড়কে চলন্ত বাস, ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা থামিয়ে হাতির সামনে টাকা না দিলে এগোতে পারছেন না কেউ।
‎
‎স্থানীয়দের অভিযোগ, হাতিকে টাকা না দিলে বা কম টাকা দিলে মাহুতরা খারাপ আচরণ করছে, এমনকি ভয়ভীতি দেখাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও চালকরা।
‎
‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লেবুখালী-বগা মহাসড়কে দেখা যায়, একটি বড় হাতি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সড়কের উভয় দিক থেকে আসা যানবাহনগুলো থামিয়ে তার মাহুত, কিশোর সুমন, জোর করে টাকা নিচ্ছে। সুমন জানায়, তার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় এবং বাবার নাম শামসুর রহমান।
‎
‎‘এ পর্যন্ত কত টাকা পেয়েছ?’—এমন প্রশ্নে সুমন হাতের ব্যাগ দেখিয়ে হেসে বলে, ‘এই যে স্যার।’ হাতির মালিকের নাম জিজ্ঞেস করলে বলে, ‘লক্ষ্মণ দাসের সার্কাসের হাতি।’
‎
‎এদিকে স্থানীয় দোকানিরাও বলছেন, শুধু গাড়িচালকরাই নন, রাস্তার পাশের দোকানগুলো থেকেও হাতি দিয়ে টাকা আদায় করা হচ্ছে। তাদের দাবি, প্রশাসনের তৎপরতা বাড়িয়ে মহাসড়ক থেকে এসব অবৈধ চাঁদাবাজি বন্ধ করা হোক।
‎

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকীতে মহাসড়কে হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ পথচারীরা

Update Time : ০৩:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :