ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

পটুয়াখালীতে ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি||

পটুয়াখালী র‍্যাব-৮ ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামের এক র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে তাঁকে ব্যারাক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবর রহমানের ছেলে। জানা গেছে, তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতেই থাকেন।

সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত দায়িত্ব পালন শেষে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। পরে জোহরের নামাজের সময় পর্যন্ত তিনি ঘুম থেকে না উঠলে সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। বারবার জাগানোর চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে তাঁকে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন।

বরিশাল র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্ত করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

পটুয়াখালীতে ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যু

Update Time : ১১:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :