নিজস্ব প্রতিবেদক||
দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের এক যুবক তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকের নাম মো. ঈমন তালুকদার (২২)। তাঁর বাবার নাম মনসুর তালুকদার।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঈমন বাড়ি থেকে মুরাদিয়া কলবাড়ি বাজারের উদ্দেশে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় ঈমনের পরনে ছিল ট্রাউজার ও টি-শার্ট। তিনি কিছুটা বাকপ্রতিবন্ধী, ফলে স্পষ্টভাবে কথা বলতে পারেন না।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ঈমনের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে—
📞 ০১৭৪৮-১১০০৩১
📞 ০১৭৬৬-১৪৫৭৬৫
ঈমনের খোঁজে উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।
সাউথ বাংলা ডেস্ক 



















