ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ বাগেরহাটে অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ শিক্ষার্থী ফেল, আসলে দায় কার? পবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃওিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা পবিপ্রবির উন্নয়নকাজে সরেজমিনে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তোমার ভয় নেই কাউকে না পেলেও আমাকে পাবে,মায়ের অঙ্গীকারে ছেলের GPA-5 ‎দুমকিতে ১,৬১০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ ‎ ‎বাংলা কিউআর’ নিয়ে দুমকিতে অগ্রণী ব্যাংকের বিশেষ কর্মসূচি সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ১৩ প্রবাসী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার

চরের মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুমকিতে আটক-৫

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী চরাঞ্চল থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ট্রলারসহ পাঁচ শ্রমিককে আটক করেছে দুমকি থানা পুলিশ। স্থানীয় একটি কুচক্রী মহলের নির্দেশে তারা মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছিল বলে জানা গেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন চরাঞ্চলে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন:
নাসির হাওলাদার (৩৫), নুর হোসেন (২৯), আবুল বাসার (৪০), আবদুস ছালাম (৪৫) এবং মো: সহিদুল (৪০)। তারা সবাই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নারায়াঙ্গল গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জাম এবং ট্রলারসহ এই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তবে মাটি কাটার মূল হোতা বা প্রভাবশালী ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ

চরের মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুমকিতে আটক-৫

Update Time : ১১:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :