ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

সালিশ-বিবাদ থেকে বিরত থাকতে নির্দেশ জেলা বিএনপির

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালী জেলা বিএনপি ঘোষণা দিয়েছে, দলের কোনো নেতা-কর্মী স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ কিংবা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না। এ নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কেবল রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সম্পূর্ণভাবে নিয়োজিত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের কর্মীদের জনগণের সঙ্গে হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক আচরণ করতে হবে। জনগণই দলের শক্তি ও আন্দোলনের মূলভিত্তি—এমন অবস্থান থেকে দায়িত্বশীল, মানবিক ও সহমর্মী আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

সালিশ-বিবাদ থেকে বিরত থাকতে নির্দেশ জেলা বিএনপির

Update Time : ০৮:৪৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :