ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

নারী নিপীড়নের প্রতিবাদে আজিজ আহম্মেদ কলেজে ছাত্রদলের মানববন্ধন

0-3968x2976-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এক নারী শিক্ষার্থীকে শিবির নেতার প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং দেশজুড়ে নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিংয়ের প্রতিবাদে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরাও মিলিত হয়।

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মমিন মৃধা, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেনসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

এসময় তারা স্লোগান দেন— “নারী নিপীড়ন বন্ধ করো, ছাত্রসমাজ জেগেছে”, “সাইবার বুলিং রুখে দাও, নারীদের নিরাপত্তা নিশ্চিত করো”, “শিবিরের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রদল”।

‎মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে মমিন মৃধা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ছাত্রসমাজের জন্য লজ্জাজনক। ছাত্রলীগ ও শিবির উভয়েই ক্যাম্পাসে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে।” তিনি আরও জানান, ছাত্রদল সবসময় নারী শিক্ষার্থীদের পাশে থাকবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে।
‎এসময় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা নারী নিপীড়নকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ এবং সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নারী নিপীড়নের প্রতিবাদে আজিজ আহম্মেদ কলেজে ছাত্রদলের মানববন্ধন

Update Time : ০৩:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :