ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪ খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি

দুর্নীতি-অনিয়মে ক্ষুব্ধ পবিপ্রবি’র জিয়া পরিষদ, দাবি মানতে ২ দিনের আল্টিমেটাম

দুমকী (পটুয়াখালী) প্রতিবেদক||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফ্যাসিবাদীদের বিচার ও দুর্নীতি-অনিয়ম তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছে জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। সংগঠনটি দুই কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে।

গত বুধবার (২৭ আগস্ট) জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সদস্যরা জানান, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হলেও নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও কোনো অগ্রগতি হয়নি।

পরে সংগঠনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, আগামী দুই কার্যদিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিশন থেকে একযোগে পদত্যাগ করবেন তারা। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

জিয়া পরিষদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—
১। ফ্যাসিবাদে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও শাস্তি,
২। কর্মকর্তাদের খণ্ডকালীন নিয়োগ স্থায়ী করা,
৩। সিনিয়র পদে যোগ্য সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব প্রদান,
৪। অর্থ ও হিসাব শাখার ২ কোটি ৯ লাখ ১৪ হাজার ৯৯ টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টদের বিচার,
৫। ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডারে অনিয়মের অভিযোগ তদন্ত।

এর মধ্যে দুদক ইতোমধ্যে অর্থ ও হিসাব শাখার আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে। তবে বাকি দাবিগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার বলেন, “আমরা আশা করি প্রশাসন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় ভূমিকা নেবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪

দুর্নীতি-অনিয়মে ক্ষুব্ধ পবিপ্রবি’র জিয়া পরিষদ, দাবি মানতে ২ দিনের আল্টিমেটাম

Update Time : ০১:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :