ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

অর্থ কেলেঙ্কারিতে সাময়িক বরখাস্ত পবিপ্রবির কর্মকর্তা-কর্মচারী

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেলের উপ-পরিচালক মো: রাজিব মিয়া এবং ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো: ঈসাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
‎
‎গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে পৃথক অফিস আদেশ জারি করা হয়। নিরীক্ষা প্রতিবেদন ও তদন্ত কমিটির প্রতিবেদনে আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা সূত্র জানায়, ২০১১ সাল থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ তহবিল থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য লোন কার্যক্রম চালু ছিল। নিয়মিত কিস্তি পরিশোধ করা হলেও ওই শাখার দায়িত্বরত উপ-পরিচালক ও কর্মচারী ব্যাংকে জমা না দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। পরবর্তীতে অভ্যন্তরীণ অডিট সেলের অনুসন্ধানে এ গরমিল ধরা পড়লে অভিযুক্ত ওই কর্মকর্তা ও কর্মচারী নিজেদের ভুল স্বীকার করে ইতোমধ্যে ৩২ লাখ টাকা ফেরত দিয়েছেন।
‎
‎প্রসঙ্গত, গত ১৭ আগস্ট পটুয়াখালী জেলা দুদক অফিসের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি টীম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

অর্থ কেলেঙ্কারিতে সাময়িক বরখাস্ত পবিপ্রবির কর্মকর্তা-কর্মচারী

Update Time : ০৭:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :