ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

পবিপ্রবিতে অনলাইন কর রিটার্ন শেখালেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক ||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সোমবার সকালে হয়ে উঠল ডিজিটাল কর ব্যবস্থাপনার পাঠশালা। কৃষি অনুষদের সেমিনার কক্ষে দিনভর চলল ‘অনলাইন ট্যাক্স রিটার্ন ও রেকর্ড কিপিং’ শীর্ষক প্রশিক্ষণ। আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC)।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্বে ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানি। স্বাগত ভাষণ দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ।

উপাচার্য বলেন, “এখন কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ডিজিটাল পদ্ধতির বিকল্প নেই। অনলাইন ট্যাক্স রিটার্ন আর সঠিক রেকর্ড কিপিং প্রশাসনিক কাঠামোকে করে তুলবে আধুনিক ও জবাবদিহিমূলক।”

কোষাধ্যক্ষের বক্তব্যে উঠে এল প্রযুক্তির সুবিধার কথা— “অনলাইনে কর দাখিল করলে সময়, খরচ, শ্রম—সবই বাঁচে।” উপ-উপাচার্যও আশাবাদী, “অনলাইন পদ্ধতি কর দাখিলকে করবে সহজ, দ্রুত ও নির্ভুল।”

প্রশিক্ষণ দেন পটুয়াখালীর কর পরিদর্শক শেখ সালামাত উল্লাহ। ‘ই-রিটার্ন পরিচিতি’ থেকে শুরু করে ‘আয়, ব্যয়, কর ছাড়’, ‘সম্পদ ও দায়’—সব কিছু নিয়েই আলোচনা হয়। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের নানা অনুষদ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকদের আশা, এই প্রশিক্ষণ শুধু কর জমা নয়—আর্থিক সচেতনতার ক্ষেত্রেও রেখে যাবে দীর্ঘস্থায়ী প্রভাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

পবিপ্রবিতে অনলাইন কর রিটার্ন শেখালেন বিশেষজ্ঞরা

Update Time : ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :