ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

দুমকীতে ধর্ষণ মামলা, গাজীপুরে গ্রেপ্তার আসামি

নিজস্ব সংবাদদাতা, দুমকি |

ধর্ষণের অভিযোগে দায়ের মামলার পর এক মাসেরও বেশি সময় পলাতক থাকার পর শেষমেশ ধরা পড়ল নাঈম হোসেন খাঁন। গাজীপুরের ব্যস্ত শহরের ভিড়ে গা ঢাকা দিয়েও রক্ষা পেল না অভিযুক্ত।

রবিবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল। অভিযানে অংশ নেয় দুমকি থানা পুলিশ, গাজীপুর র‌্যাব ও বাসন থানা পুলিশ—যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।

গ্রেপ্তারকৃত নাঈম হোসেন খাঁন পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ রহমান খানের ছেলে।

বিষয়টি যেন সাধারণ একটি মামলা নয়—কারণ, মামলার বাদীর কোলে রয়েছে পিতৃ পরিচয়হীন ৮ মাস বয়সী এক শিশু।

ভুক্তভোগী, শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা গত ২৪ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় থানায় মামলা করেন।

ডুমুরের ফুলের মতো লুকিয়ে থাকা নাঈম অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়েছে।
এখন চূড়ান্ত সত্য নির্ধারণের পালা—কারণ, মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে অভিযুক্ত নাঈম ও শিশুটির ডিএনএ পরীক্ষা করা হবে, যাতে সন্তানের পিতৃত্ব নিয়ে সংশয় দূর হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন,
“আমরা প্রযুক্তিগত সহায়তায় তাকে গ্রেপ্তার করেছি। আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

দুমকীতে ধর্ষণ মামলা, গাজীপুরে গ্রেপ্তার আসামি

Update Time : ১১:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :