ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ড. সগিরুল ইসলাম মজুমদার পবিপ্রবির ছাত্র পরামর্শ শাখার নূতন সহকারী পরিচালক

পটুয়াখালী প্রতিনিধি||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সগিরুল ইসলাম মজুমদার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পদে নিয়োগ লাভ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়। আদেশে উল্লেখ করা হয় যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন এবং পূর্বের বিধি অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক সকল সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ড. সগিরুল ইসলাম একজন প্রতিশ্রুতিশীল, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত শিক্ষক। তাঁর মেধা, নেতৃত্বগুণ ও মানবিক চিন্তাশীলতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে আমি বিশ্বাস করি।”

দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ড. মজুমদার বলেন, “এই গুরুদায়িত্ব আমাকে অঙ্গীকারবদ্ধ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এ দায়িত্ব পালনে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।”

ড. সগিরুল ইসলাম একজন গবেষণানুরাগী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। নৈতিকতা, নেতৃত্ব বিকাশ, মানসিক উৎকর্ষ এবং ক্যারিয়ার পরিকল্পনায় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ড. সগিরুল ইসলাম মজুমদার পবিপ্রবির ছাত্র পরামর্শ শাখার নূতন সহকারী পরিচালক

Update Time : ০৪:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :