ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পীরগঞ্জে চারদিনের ড্রোন কর্মশালা, বিতরণ করা হলো সনদ

সাকিব আহসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ||

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চারদিনব্যাপী ড্রোন উড়ানো কর্মশালায় অংশ নিলেন ৪৮ জন তরুণ। অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB) এবং বেঙ্গল অ্যাভিয়েশন ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগে, পীরগঞ্জ পাবলিক ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রথম দুদিনে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখেন ড্রোন প্রযুক্তির মৌলিক ও কারিগরি দিক। তৃতীয় দিনে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে হয় ‘ফ্লাইং টেস্ট’। সন্ধ্যায় টেলিস্কোপে চোখ রেখে তাঁরা দেখেন নক্ষত্রপুঞ্জের রাজ্য।

শেষ দিনে দোয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সনদ বিতরণ। বক্তৃতা দেন বেঙ্গল অ্যাভিয়েশন ও অ্যামেচার রেডিওর প্রতিনিধি দল। তুলে ধরা হয় ড্রোন প্রযুক্তির সম্ভাবনা—দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি জরিপ, স্বাস্থ্য, নদী দূষণ প্রতিরোধ এবং বনভূমি সংরক্ষণে।

সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (SPARRSO)-এর রিসার্চ ফেলো মনিরুল ইসলাম বাপ্পি, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক রাশেদুল হক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জিয়া ও জুলকারনাইন। ছিলেন পীরগঞ্জ পাবলিক ক্লাব সভাপতি রওশন কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমেদ সোহান, প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাহিত্য সম্পাদক সাকিব আহসান প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পীরগঞ্জে চারদিনের ড্রোন কর্মশালা, বিতরণ করা হলো সনদ

Update Time : ০৯:০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :