ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকীতে লূথার‌্যানের নির্বাহী পরিচালকের জাহাঙ্গীরনগর থেকে পিএইচডি অর্জন

নিজস্ব প্রতিবেদক||

নিবেদিতপ্রাণ সামাজিক ও মানবসেবামূলক কাজের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও দ্যুতি ছড়ালেন পটুয়াখালীর দুমকীর গর্ব, ‘লূথার‌্যান হেলথ কেয়ার বাংলাদেশ’ (এলএইচসিবি)-এর নির্বাহী পরিচালক গ্রেনার মারাক।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে অভিসন্দর্ভ রচনা করে অর্জন করেছেন সর্বোচ্চ শিক্ষাগত সম্মান ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ছালেহ আহাম্মদ খান স্বাক্ষরিত ৮ জুলাই ২০২৫ তারিখের এক অফিস আদেশে জানানো হয়—গত ২৫ জুন বিকেল ৩টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১৫তম সভায় পিএইচডি ডিগ্রির এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তার অভিসন্দর্ভের শিরোনাম—”Impact of Modernization on Sociopolitical Practices of the Garos”।
এই গবেষণা পরিচালনায় তত্ত্বাবধায়ক ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের প্রাজ্ঞ শিক্ষক প্রফেসর ড. কেএম মহিউদ্দিন।

গ্রেনার মারাক শুধু প্রশাসক বা গবেষকই নন, একাধারে তিনি একজন বহু-মাত্রিক বিদ্যানুরাগীও। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য, অর্থনীতি এবং Victimology and Restorative Justice বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এ অর্জনের খবরে এলএইচসিবির সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ ও গর্বের আবেশ। অনেকের ভাষায়, “এই ডিগ্রি কেবল ব্যক্তিগত নয়, এটি দুমকীরও অর্জন।”
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে গ্রেনার মারাকের নিষ্ঠা যেমন প্রশংসনীয়, তেমনি একাডেমিক উৎকর্ষতাও আজ প্রেরণাদায়ক হয়ে উঠেছে নতুন প্রজন্মের জন্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকীতে লূথার‌্যানের নির্বাহী পরিচালকের জাহাঙ্গীরনগর থেকে পিএইচডি অর্জন

Update Time : ০২:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :