ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

মুলাদীতে আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত, ৬৪ প্রশিক্ষণার্থীর হাতে সনদ

নিজস্ব প্রতিবেদক||

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই প্রত্যয়ের বার্তা নিয়ে বরিশালের মুলাদী উপজেলায় ১০ দিনব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল গাম্ভীর্যপূর্ণ পরিবেশে।

বৃহস্পতিবার (২৬ জুন), মুলাদী শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সীমা ইয়াছমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, পিএএমএস।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদুর রহমান জানান, “আনসার ও ভিডিপির কার্যক্রম শুধু নিরাপত্তা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের উন্নয়ন ও জনসচেতনতায় এ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। এই প্রশিক্ষণ সদস্যদেরকে আরও দক্ষ ও দায়িত্ববান করে তুলবে।”
তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান, সমাজে বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করতে।

অনুষ্ঠানে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা—মোট ৬৪ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র ও চৌকসদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬টি জেলায় একযোগে এই মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে, যা আনসার ও ভিডিপি সদস্যদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনসেবামূলক কাজেও গতি আনবে—এমনটাই আশাবাদ সংশ্লিষ্ট মহলের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

মুলাদীতে আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত, ৬৪ প্রশিক্ষণার্থীর হাতে সনদ

Update Time : ১০:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

প্রিন্ট করুন :