ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

‘জিয়া সমগ্র’ হস্তান্তর শহীদ জিয়া গবেষণা পরিষদের — ইউজিসি চেয়ারম্যানের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক||

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, আদর্শ ও রাষ্ট্রদর্শন নিয়ে প্রণীত গবেষণাগ্রন্থ ‘জিয়া সমগ্র’ হস্তান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে। সোমবার (২৩ জুন) সকালে ইউজিসি কার্যালয়ে চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট গবেষক আনিসুর রহমান আনিস।

সাক্ষাৎকালে তিনি ইউজিসি চেয়ারম্যানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন গবেষণাধর্মী এই সংকলন। গ্রন্থটি হাতে নিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, “একজন রাষ্ট্রনায়কের জীবন ও আদর্শ নিয়ে গবেষণাধর্মী কাজ জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের জীবন, নেতৃত্ব ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ‘জিয়া সমগ্র’ নিঃসন্দেহে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

গবেষণা ও প্রকাশনার এমন উদ্যোগের জন্য শহীদ জিয়া গবেষণা পরিষদের ভূয়সী প্রশংসা করেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের গবেষণামূলক প্রকাশনা আরও বাড়ানোর আহ্বান জানান।

প্রসঙ্গত, ‘জিয়া সমগ্র’ যৌথভাবে সম্পাদনা করেছেন গবেষক গোলাম কাদের, আন্তর্জাতিক তরুণ কৃষি বিজ্ঞানী ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. সগিরুল ইসলাম মজুমদার, ড. মশিউর রহমান, আজিজুল হাই এবং মশিউর রহমান মিলন। গ্রন্থটিতে শহীদ জিয়ার রাজনৈতিক জীবন, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আন্তর্জাতিক কূটনীতি এবং আত্মত্যাগ বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন করা হয়েছে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুকিত খান জুয়েল, সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ, প্রচার সম্পাদক আজিম হোসেন এবং ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা নান্নুসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে গবেষণায় উৎকর্ষ সাধনে পরিষদকে সকল ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দেন ইউজিসি চেয়ারম্যান। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

‘জিয়া সমগ্র’ হস্তান্তর শহীদ জিয়া গবেষণা পরিষদের — ইউজিসি চেয়ারম্যানের প্রশংসা

Update Time : ০১:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

প্রিন্ট করুন :