ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

গলাচিপায় রাজনৈতিক উত্তেজনার আঁচ, নূরের মুখে ক্ষোভ

নেতার অনুগামীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলনে সরব ভিপি নূর

সঞ্জীব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি||
গলাচিপা ও দশমিনা অঞ্চলে রাজনৈতিক উত্তেজনার আবহে শুক্রবার বিকেলে সরব হলেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রাক্তন ডাকসু ভিপি নুরুল হক নূর।

স্থানীয় এলজিইডি অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ খুলে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা হাসান মামুনের অনুগামীরা পরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের দপ্তর ভাঙচুর, কর্মীদের উপর হামলা এবং দোকানপাট ও ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় যুক্ত।

নূরের অভিযোগ, “২৪ সালের গণঅভ্যুত্থানের আগে থেকেই আমরা হামলা-মামলার মুখোমুখি হয়েছি। শত শত প্রাণের বিনিময়ে আমরা পরিবর্তন এনেছি। আজও ফ্যাসিস্ট সরকারের (পড়ুন শেখ হাসিনা সরকার) বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। অথচ বিএনপির একাংশ আমাদের রাজনৈতিক অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

তিনি আরও জানান, সম্প্রতি বকুলবাড়িয়ায় গণঅধিকার পরিষদের একটি পথসভাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। “হাসান মামুনের লোকজন আমাদের রাতভর অবরুদ্ধ করে রাখে। রাস্তা অবরোধ করা হয় কাটা গাছ ফেলে। রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতেও আমরা নিরাপত্তা পাইনি,” অভিযোগ ভিপি নূরের।

তাঁর দাবি, “আমরা উত্তেজনার বিরুদ্ধে, সংঘর্ষ নয়—আমরা চাই রাজনৈতিক কর্মকাণ্ড চলুক শান্তিপূর্ণভাবে।”
স্থানীয় প্রশাসন এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

গলাচিপায় রাজনৈতিক উত্তেজনার আঁচ, নূরের মুখে ক্ষোভ

Update Time : ০৮:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

প্রিন্ট করুন :