নিজস্ব প্রতিবেদক ||
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে দুমকী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দুমকী উপজেলা শাখা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব জনাব স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব মোশতাক আহমেদ পিনু। সভাপতিত্ব করেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি জনাব খলিলুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম মৃধা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন নান্নু, এ্যাড. মজিবুর রহমান টোটন, অধ্যক্ষ বাহা উদ্দিন বাহার, মোঃ বশির উদ্দিন মৃধা, মোঃ মিজানুর রহমান, ঈমাম নাসির উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম লিটন, ছাত্রদলের আহবায়ক শামীম আহম্মেদ চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ার, সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন একটি আদর্শের নাম। যিনি বাঙালিকে দিয়েছিলেন আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও রাজনৈতিক বিকাশের দিশা।”
সভায় নেতারা বলেন, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং তাঁর গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়েই দল সামনে এগিয়ে যাবে।
আলোচনা শেষে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাউথ বাংলা ডেস্ক 























