ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকীতে ভাই-ভাই জমি নিয়ে বিরোধঃ শিশুর দুর্ঘটনা ঘিরে ‘মিথ্যা’ মামলা, এলাকাবাসীর মানববন্ধন

0-3968x2976-0-0#

নিজস্ব সংবাদদাতা, দুমকি||

জমিজমা নিয়ে পুরনো বিরোধ। সেই রেশ গড়াল আদালত পর্যন্ত। এবার এক শিশুর নিছক দুর্ঘটনাকে ঘিরে প্রতিপক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের অভিযোগে তোলপাড় পটুয়াখালীর দুমকী। প্রতিবাদে রাস্তায় নেমে এলেন গ্রামবাসীরা।

সোমবার(২ জুন) বিকেলে দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মধ্য ঝাটারা হাজীবাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদে শামিল হন শতাধিক নারী-পুরুষ। তাঁদের অভিযোগ, জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো মামলা করা হয়েছে।

জানা গিয়েছে, মৃত মানের উদ্দিন হাওলাদারের দুই ছেলে—মোকলেছুর রহমান ও আব্দুস সাত্তারের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিবাদ চলে আসছিল। সেই বিবাদই এবার রূপ নেয় আইনি লড়াইয়ে।

ঘটনার সূত্রপাত ৫ মার্চ। সেদিন বিকেলে পেয়ারা গাছে ওঠার সময় পড়ে যায় মোকলেছুর রহমানের নাতনি, শিশু ফাতিমা। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু ঘটনাটি নিছক দুর্ঘটনা বলেই জানাচ্ছেন প্রতিবেশীরা। প্রতিবেশীরা আরও বলেন, মিথ্যা ও বানোয়াট বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত করা হয় যাতে মামলাটি পোক্ত করে আঃ সাত্তার হাওলাদার পরিবারকে হয়রানি করতে সুবিধা হয়।

অভিযোগ, মোকলেছুর রহমান আদালতে একটি মামলা করেন আব্দুস সাত্তারের ছেলে সাকিবুর রহমানকে প্রধান আসামি করে। মামলা নম্বর—৩৮/২০২৫। এর ভিত্তিতে জেল হেফাজতে যান সাকিবুর।

সাকিবুর রহমানের অভিযোগ, “আমার ফুফাতো ভাই সাইদুল ইসলাম ও চাচাতো ভাই নাসির উদ্দিন আমাদের বাড়ির পাশে ফার্নিচারের দোকান করতে চেয়েছিল। বিনিময়ে জমি চেয়েছিলেন তারা। কিন্তু বাবা রাজি না হওয়ায় আমাদের ওপর হয়রানি শুরু হয়। এখন তো মিথ্যা মামলাতেই জেলে পাঠানো হলো আমাকে!”

মানববন্ধনে উপস্থিত গ্রামবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, এবং মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক।

এ বিষয়ে দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে এখনও লিখিত কিছু পাইনি। কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকীতে ভাই-ভাই জমি নিয়ে বিরোধঃ শিশুর দুর্ঘটনা ঘিরে ‘মিথ্যা’ মামলা, এলাকাবাসীর মানববন্ধন

Update Time : ০৮:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

প্রিন্ট করুন :