নিজস্ব সংবাদদাতা, দুমকী (পটুয়াখালী)||
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার বাদ আসর পটুয়াখালীর দুমকীতে অনুষ্ঠিত হল দোয়া ও মিলাদ মাহফিল।
পীরতলা বাজার জামে মসজিদে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার। সঞ্চালনায় ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যুক্ত হয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। তিনি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ তাঁর পরিবারের সুস্থতাও কামনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রচার সম্পাদক মোঃ সোলায়মান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ নকিব মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান সোহেল, ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ।
সাউথ বাংলা ডেস্ক 























