ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকীতে হেরোইন সহ চাঁপাইনবাবগঞ্জের যুবক আটক

পটুয়াখালীর দুমকী উপজেলাধীন পায়রা সেতুর টোল প্লাজা এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে ৭০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবকের নাম মোঃ মাশরাফ আলি (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নরেন্দ্রপুর, ৫ নম্বর ওয়ার্ড এলাকার সফিকুল ইসলামের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল টোলপ্লাজায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আমিনুল এবং এএসআই সাইদুল, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৭ লক্ষ টাকা মূল্যের হেরোইন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন জানান, “ধৃত ব্যক্তি হেরোইন পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকীতে হেরোইন সহ চাঁপাইনবাবগঞ্জের যুবক আটক

Update Time : ০৯:৩২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

প্রিন্ট করুন :