নিজস্ব সংবাদদাতা | দুমকি, পটুয়াখালী
বিদায়। বরণ। দুটি শব্দ। কিন্তু সেই শব্দদ্বয়ের মাঝখানে যেটা থাকে, তা হল সম্পর্ক—সহযোগিতার, শ্রদ্ধার, ভালোবাসার। ঠিক সেই আবহেই সোমবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংক পিএলসি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখায় জমে উঠেছিল এক আবেগঘন অনুষ্ঠান।
বিদায় জানানো হল সদ্য বদলি হওয়া ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীরকে। আর ফুলেল শুভেচ্ছায় বরণ করা হল নবাগত শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানকে।
ঘড়ির কাঁটা ছুঁয়েছে সন্ধ্যা ৬টা। সোমবার(২৬ মে) বিকেল ৬ টায় অগ্রণী ব্যাংক পিএলসি পবিপ্রবি শাখায় বিদায় ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি পবিপ্রবি শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আনোয়ারুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী অগ্রণী ব্যাংক পিএলসি সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ এম মাজহারুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র সাবেক রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম। দুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।এএসএম কলা গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান। দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সার্জেন্ট (অব:) মোঃ ফজলুল হক। দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার)প্রমুখ।
বিদায়ী হুমায়ুন কবীর বলেন, “এই অফিস আমার কাছে শুধু কর্মস্থল ছিল না, এটা ছিল আমার পরিবার। যা পেয়েছি, তা সারা জীবনের পাথেয়।” কণ্ঠে আবেগ, চোখে কৃতজ্ঞতা।
নবাগত ব্যবস্থাপক মিজানুর রহমান বললেন, “আমি নতুন হলেও আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই শাখাকে আরও গতিশীল, গ্রাহকবান্ধব করব। সবাই পাশে থাকবেন।”
প্রধান অতিথি এ এম মাজহারুল কবির বললেন, “বিদায় দুঃখের, তবে আশাবাদও এনে দেয়। যিনি যাচ্ছেন তিনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন, যিনি এলেন তিনিও সেই ধারা বজায় রাখবেন—এই বিশ্বাস আমাদের আছে।”
অনুষ্ঠানে বিদায়ী ব্যবস্থাপককে ক্রেস্ট ও উপহার দিয়ে সম্মান জানানো হয়। হাসিমুখে, কিন্তু কিছুটা ভারী মনে উঠলেন মঞ্চ থেকে।
শেষে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। তবে অফিস প্রাঙ্গণে যে সম্পর্ক আর স্মৃতির আলো জ্বলছে, তা নিভবে না সহজে।
সাউথ বাংলা ডেস্ক 
























