ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গলাচিপা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  • South Bangla Desk
  • Update Time : ০৪:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১৩৭ Time View

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর বৃহত্তর ও গুরুত্বপূর্ণ গলাচিপা হরিদেবপুর রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় গলাচিপা খেয়াঘাট-ফেরিঘাট এলাকার রাস্তায় শতশত নাগরিকদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় একনেকের সভায় গলাচিপা নদীতে সেতু নির্মাণের বিষয়টি অনুমোদিত হয়। পরে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়াসহ স্থান নির্বাচনের কারিগরি রিপোর্ট ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্ভে প্রতিবেদন থাকা সত্ত্বেও সেতু নির্মাণে বিলম্ব হয়। সরকার ও প্রশাসনের কাছে দ্রুত সেতু নির্মাণ বাস্তবায়নের স্বার্থে সর্বস্তরের নাগরিকদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল বিভাগীয় সংগঠক অধ্যাপক মো. শাহ আলম মিয়া। উপজেলা জামায়াতে ইসলামী আমির মো. জাকির হোসেন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর সোবহান, পৌর বিএনপি’র সাংগঠনিক জিয়াউর রহমান জিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মো. নাজমুল হুদা রিপন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, ছাত্রদের পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী। এ সময় তারা গলাচিপা নদীর উপর সেতু নির্মাণের সমর্থন জানান। সেতুটি নির্মাণ হলে দক্ষিণ জনপদের রাঙ্গাবালী উপজেলা ও গলাচিপা উপজেলার প্রায় ১০ লাখ মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নতিসহ শিক্ষা, কৃষি পণ্য সরবরাহ, স্বাস্থ্য সেবা এবং অর্থনৈতিক অগ্রগতি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গলাচিপা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

Update Time : ০৪:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

প্রিন্ট করুন :