ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গলাচিপায় ভূমি মেলার উদ্বোধন, ব্যানার-ফেস্টুনে সচেতনতার বার্তা

নিজস্ব সংবাদদাতা, গলাচিপা:

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই স্লোগানে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হল ভূমি মেলা।

রবিবার (২৫ মে) সকাল দশটা। গলাচিপা উপজেলা ভূমি অফিস চত্বরে ভিড় জমে সরকারি কর্মকর্তাদের, শিক্ষার্থীদের, সাধারণ মানুষ আর স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের। ব্যানার-ফেস্টুন হাতে তারা অংশ নেন একটি বর্ণাঢ্য শোভাযাত্রায়। নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারজুক রহমান রিফাত।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার নিজেই। বক্তৃতায় তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণ সরকারের অগ্রাধিকার। জমা-খারিজ, নামজারি—সবই এখন ডিজিটাল সেবায় অন্তর্ভুক্ত। কর দিন, জমির নিরাপত্তা নিশ্চিত করুন।”

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গলাচিপা উপজেলা শাখার আমির মোঃ জাকির হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, ও সদস্য সচিব মোঃ জাকির হোসেন মুন্সি সভায় বক্তব্য রাখেন।

শুধু বক্তৃতা নয়, আয়োজন ছিল কুইজ প্রতিযোগিতারও। স্কুল শিক্ষার্থীরা অংশ নেয় জমি, নামজারি ও ভূমি আইনবিষয়ক প্রশ্নোত্তরে।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ৩০ জুন পর্যন্ত চলবে এই ভূমি মেলা ও সেবা কার্যক্রম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গলাচিপায় ভূমি মেলার উদ্বোধন, ব্যানার-ফেস্টুনে সচেতনতার বার্তা

Update Time : ০৭:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

প্রিন্ট করুন :