ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

মনপুরায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু, সর্বস্বান্ত কৃষক আলাউদ্দিন—সান্ত্বনায় আশ্বাস প্রশাসনের

ভোলা প্রতিনিধিঃ

ভোর সাড়ে ছ’টা। ঘুম ভাঙার আগেই প্রকৃতি যেন চেপে বসে মনপুরার আকাশে। কালবৈশাখীর হঠাৎ তাণ্ডবে ঝরো হাওয়া, সঙ্গে ভয়ানক বজ্রপাত। আর সেই বজ্রই কেড়ে নিল কৃষক মো. আলাউদ্দিন মাঝির একমাত্র সম্বল—দুটি গরু।

ঘটনাস্থল ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড। শনিবার (১৭ মে) ভোরে কৃষক আলাউদ্দিনের গোয়ালঘরে পড়ে বজ্রপাত। মুহূর্তেই নিস্তেজ হয়ে যায় একটি গাই গরু ও একটি বাছুর।

গরুগুলোর পাশে বসে হাউমাউ করে কাঁদছিলেন আলাউদ্দিনের স্ত্রী ও সন্তানরা। মুখে শুধু একটাই কথা, “এই দুইটাই ছিল আমাদের সবকিছু… কীভাবে চলবে এখন?”

আলাউদ্দিনের হিসেব, প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি। আর সেই ক্ষতি শুধু টাকায় নয়, জীবনের লড়াইয়ে এক ধাক্কা।

ঘটনার খবর পেয়েই সরব প্রশাসন। মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”

প্রাকৃতিক দুর্যোগের এহেন আঘাত শুধু এক পরিবারের উপর নয়—এই ঘটনা যেন গোটা গ্রামের কানে বাজিয়ে দিল, জীবন-জীবিকার কতটা নাজুক অবস্থায় আছেন দেশের প্রান্তিক কৃষকরা।

একটানা কাজ, পশুর পেছনে মমতা আর ভরসা—সব এক নিমেষে ছারখার। বেঁচে থাকা শুধু নয়, ঘুরে দাঁড়ানোই এখন চ্যালেঞ্জ আলাউদ্দিনের জন্য। অথচ এই একটি গরু আর একটি বাছুরই ছিল তার ভবিষ্যতের স্বপ্ন।

আকাশে এখনো মেঘ, কিন্তু মনপুরার কৃষক পরিবারগুলোর চোখে শুধু একটাই প্রশ্ন—পরের বজ্রপাতটা কাকে গিলবে?

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

মনপুরায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু, সর্বস্বান্ত কৃষক আলাউদ্দিন—সান্ত্বনায় আশ্বাস প্রশাসনের

Update Time : ০২:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

প্রিন্ট করুন :