ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বিকল্প আয়ের লক্ষ্যে জেলেদের মাঝে বাছুর বিতরণ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি||

ঝালকাঠির রাজাপুরে নিবন্ধিত ৩০ জন জেলের মধ্যে বিকল্প আয়ের সুযোগ তৈরিতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন” প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিজন জেলেকে একটি করে বাছুর দেওয়া হয়। এতে তারা মাছ ধরা ছাড়াও গবাদিপশু পালনের মাধ্যমে অতিরিক্ত আয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র। তিনি বলেন, “সরকার জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে। গবাদিপশু পালনের মাধ্যমে তারা টেকসই বিকল্প জীবিকা গড়ে তুলতে পারবেন।”

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ। তিনি জানান, “প্রতিটি গরুর জন্য প্রয়োজনীয় ভেটেরিনারি সেবা ও পরামর্শ দেওয়া হবে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল বলেন, “এই প্রকল্প শুধু প্রাকৃতিক সম্পদ সংরক্ষণই নয়, সম্পদের ওপর নির্ভরশীল মানুষের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে চায়।”

বকনা বাছুর পেয়ে খুশি জেলেরা। তারা জানান, গরুগুলো বড় হলে দুধ ও বংশবিস্তারের মাধ্যমে বাড়তি আয় সম্ভব হবে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বিকল্প আয়ের লক্ষ্যে জেলেদের মাঝে বাছুর বিতরণ

Update Time : ০৭:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

প্রিন্ট করুন :