মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার চরফ্যাশন অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসনা শারমিন মিথি।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে এবং কারিগরি সহযোগিতায় উপজেলার ২১টি ইউনিয়নের ইউপি সদস্যদের গ্রাম আদালত সম্পর্কে ধারণা প্রদান ও বিচারিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রথম দফায় চারটি ইউনিয়নের ৪৮ জন ইউপি সদস্য অংশ নেন। কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসান প্রমুখ।
এছাড়া উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী রিয়াজ মোর্শেদ ও চরফ্যাশন থানা পুলিশের কর্মকর্তারাও কর্মশালায় উপস্থিত ছিলেন।
সাউথ বাংলা ডেস্ক 























