মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম প্রতিনিধি ||
চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে শনিবার (১০ মে) সকাল ১১টায় রহমতে আলম হজ্ব কাফেলার আয়োজনে ২০২৫ সালের হজ পালনকারীদের জন্য ২৫তম হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাফেলার চেয়ারম্যান মাওলানা হাফেজ নুরুল আবছার এবং সঞ্চালনায় ছিলেন পরিচালক হাফেজ হামেদ হাসান।
কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোহছেন আউলিয়া (রহ:) মাজারের খাদেম মাওলানা আব্দুল মোমেন।
প্রধান বক্তা হিসেবে প্রশিক্ষণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ফারুকে আজম হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা আলহাজ্ব আব্দুন্নবী হক্কানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সিকিউরিটি কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, মাওলানা সিরাজুল মনির মানিক, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম এবং হাজীদের পক্ষে বিশিষ্ট ব্যাংকার সাইফুল আলম বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে সভাপতি মাওলানা হাফেজ নুরুল আবছার সমাপনী বক্তব্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সাউথ বাংলা ডেস্ক 

























