ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

নেত্রকোনায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের আশঙ্কা

নেত্রকোনা প্রতিনিধি||

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ধানক্ষেত থেকে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিল এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাসেমের একমাত্র ছেলে। সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। জীবিকা নির্বাহের জন্য তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে রুবেল বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার বিকেলে খবর পান, এক যুবকের মরদেহ ধানক্ষেতে পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি রুবেলের বলে শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মো. হীরা মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন শিশু ধানক্ষেতের পাশে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের বাবা আবুল কাসেম বলেন, “বুধবার রাত থেকে আমার ছেলে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আজ বিকেলে শুনি, ধানক্ষেতে একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি, সেটা আমার ছেলের লাশ।”

এদিকে এলাকাবাসীর ধারণা, রুবেলকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হতে পারে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের দুই পা বস্তা দিয়ে বাঁধা ছিল এবং গলা কাটা অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

নেত্রকোনায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের আশঙ্কা

Update Time : ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

প্রিন্ট করুন :